জাকির হোসেন,যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় র্যালি,আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মধ্যে দিয়ে মোহনা টিভির ১যুগ পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ে দর্শক ফোরাম যশোরের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে সুশান্ত কুমার রায়ের সঞ্চালনায় ও মোহনা টিভির যশোর জেলা প্রতিনিধি শিশির কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাড়াতলা সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক।
বিশেষ অতিথি ছিলেন,সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয় পর্ষদের সভাপতি রেজাউল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম, ডিহি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আইয়ুব খান,সাংবাদিক নজরুল ইসলাম ও জাকির হোসেন,নয়ন সরদার,আল মামুনসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে মোহনা টিভির প্রয়াত সাবেক এমডি জিয়া উদ্দিন আহমেদ মজুমদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
























