সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোয়লপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কোরআনে হাফেজ রিফাত উল্লাহকে (২০) গত ২২ নভেম্বর সোমবার কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সে গোয়ালপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। বুধবার সকালে রিফাত উল্লার পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা । দুপুরে পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আপন ও সিপনকে গ্রেফতার করে।
মোহাম্মদ উল্লার অভিযোগ থেকে জানা যায়, একই এলাকার রবিউল্লাদের সঙ্গে পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঐ বিরোধের জের ধরে বিভিন্ন সময় তার ছেলেকে মেরে ফেলার হুমকী দিয়ে দিতো প্রতিপক্ষের সন্ত্রাসীরা। গত ২২সোমবার রাতে রিফাত উল্লাহকে একা পেয়ে প্রতিপক্ষের তনু মিয়ার ছেলে রবিউল (৫০), এবং রবিউলের দুই ছেলে আপন (৩০) ও সিপন (২৭) সহ অজ্ঞাত আরো ৩/৪ জন মিলে এলোপাতাড়ি লাঠিসোটা দিয়ে পিটাতে থাকে। এক পর্যায়ে তাদের হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে মাথা ও কানসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করলে সে মাটিতে লুটে পরে। পরে আশপাশের লোকজন আহত রিফাতকে উদ্ধার করে রাজধানীর আশিয়ান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ ঘটনার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
























