দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
সুশাসনের জন্য নাগরিক “সুজর” ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে “অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব ও চ্যালেঞ্জ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বুধবার ( ৮ ডিসেম্বর) নগরীর গাঙ্গিনাপাড় গ্রীণ পার্কে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়।
সুজন- সু শাসনের জন্য নাগরিক এর ময়মনসিংহ মহানগরের সভাপতি এডভোকেট শিব্বির আহমেদ লিটন এর সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধন করেন যুগান্তরের ব্যুরো চিফ আতাউল করিম খোকন। সুশাসনের জন্য নাগরিক সুজন এর আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর সঞ্চালনায় কর্মশালা পরিচালনা করেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন সুজন এর ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ইয়াজদানী কোরাইশী।
কর্মশালা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজনের ঈশ্বরগঞ্জের সভাপতি মোঃ সাইফুল ইসলাম তালুকদার, কবি স্বাধীন চৌধুরী, নান্দাইল সুজন সাধারণ সম্পাদক অরবিন্দ পাল, সুজনের কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির প্রমুখ। কর্মশালায় অনুসন্ধানী সাংবাদিকতা কাকে বলে, অনুসন্ধানী সাংবাদিকতা চ্যালেঞ্জ, গুরুত্ব ও প্রতিবন্ধকতা এবং এর থেকে উওরণ বিষয়ে আলোকপাত করা হয়। উক্ত কর্মশালায় ময়মনসিংহ, নান্দাইল, ঈশ্বরগঞ্জ উপজেলায় সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
























