বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ্ হত্যা মামলায় ৩জনকে যাবতজীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য দুজনকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
এই আদালতের বিচারক মো: মাসুদুর রহমান কয়েকজন আসামীর উপস্থিতিতে মঙ্গলবার বিকালে এই রায় ঘোষনা করেন। যাবতজীবন সাজাপ্রাপ্তরা হচ্ছেন বাকেরগঞ্জ উপজেলার ফকু হাওলাদার পুত্র জাকির হোসেন(৪০) একই এলাকার আব্দুস সত্তার হাওলাদারের পুত্র মো: শহীদুল ইসলাম(৫০) ও আব্দুল খালেক বেগ এর পুত্র রিপন বেগ (৩৫) এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত বানিয়াকাঠি গ্রামের আব্দুল মন্নান এর পুত্র মামুন (৩৫) ও পাটুখালি গ্রামের আব্দুল গনি হাওলাদারের পুত্র বাদল হাওলাদার (৩৫)। এদের মধ্যে শহীদুল ইসলাম, রিপন বেগ ও মো: মামুন পলাতক রয়েছে।
২০০৯ সালের ২৪ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী মধ্যে যে কোন সময় সিরাজুল হক সিকদারের পুত্র রাসেল সিকদার লোটনকে যাত্রীসেজে তার মটরসাইকেল ভাড়া করে দপদপিয়া ফেরিঘাটের দক্ষিন পাড়ে নিয়ে হত্যা করে এবং লাশ গুম করার জন্য নদীতে ফেলে দেয়। ভিকটিম রাসেল সিকদারের মৃতদেহ পটুয়াখালীর এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে সিরাজুল হক সিকদার বাদী হয়ে নলছিঠি থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হালিম হাওলাদার এই মামলায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ পত্র দায়ের করে। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করেছে।
























