বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের পক্ষথেকে ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মুঃ মনিরুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা প্রধান করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার প্রধান অতিথি ছিলেন। পৌরসভার সচিব শাহিন সুলতানার সভাপতিত্বে প্যানেল মেয়র তরুণ কর্মকার ও বিদায়ী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে প্রকৌশলী কাজী মহসীন ও কর্মচারী মোঃ মুহিত বক্তব্য রাখেন। কর্মকর্তা কর্মচারিদের পক্ষ থেকে আলহাজ্ব মুঃ মনিরুল ইসলাম তালুকদারকে সম্মাামনা ক্রেষ্ট প্রধান করা হয়। পৌরসভা ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এক সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করা হয় এর ফলে পৌরসভার সার্বিক উন্নয়ন সূচিত হবে।
























