সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার বাড়ি মজলিশ এলাকার সানজিদা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সোহেল রানা (২৪ ) কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গুরা এলাকার নজরুল ইসলামের ছেলে।তিনি সোনারগাঁ জোনের পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর লাইনম্যান লেবেল ওয়ান হিসেবে কাজ করতেন।
সোনারগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম দেলশাদ জানান, বাড়ি মজলিশ এলাকায় বিদ্যুতের সব লাইন বন্ধ করে সানজিদা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের বিদ্যুত সংযোগ ত্রুটির কাজ করছিল সোহেল ও রঞ্জিত কুমার । ধারণা করা হচ্ছে কোনো লাইন লিক হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
খবর পেয়ে আমরা সোনারগাঁ ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাকরির বিধি অনুযায়ী সোহেলের পরিবারকে ক্ষতিপূরণ ও সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান এজিএম ।
























