ইমতিয়াক রহমান, মৌলভীবাজার প্রতিনিধি:
পৌষ-সংক্রান্তি উৎসব উপলক্ষে বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে বসেছে মাছের মেলা।কমলগঞ্জের ঐতিয্যবাহী শমশেরনগর বাজার সহ মুন্সিবাজার,ভানুগাছ বাজার ও আশে পাশের কয়েকটি বাজারে এ মেলা বসেছে। পৌষসংক্রান্তি উপলক্ষে বসেছে মাছের মেলা,বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয় ।
বৃহস্পতিবার মেলা ঘুরে দেখা যায়, প্রতিটি মাছের দোকানে বড় আকারের মাছ সাজিয়ে রাখা হয়েছে। মেলায় পৌষ সংক্রান্তি উপলক্ষে পার্শবর্তী কুশিয়ারা নদী, হাইল হাওর , সুনামগঞ্জের,হাকালুকি হাওর, কাওয়াদিঘি হাওর, টাঙুগুয়ার হাওর সহ দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য ব্যবসায়ীরা রুই, কাতলা, বোয়াল, গজার, বাঘা মাছ, কালবাউশ, বাউশ, গ্রাস কার্প মাছ সহ বিশাল আকৃতির মাছ সব ধরনের মাছ নিয়ে এসেছেন। ৫ কেজি ওজন থেকে শুরু করে২০-৩০কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে মেলায়। সহজে হাট-বাজারে পাওয়া যায় না- এমন মাছও সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। প্রতিটি মেলায় বেশ চড়া দাম হাঁকাচ্ছেন মাছ-বিক্রেতারা।
বাজারের মাছ-বিক্রেতারা জানান, এবারের মেলায় ২০ কেজি ওজনের বোয়াল মাছ ও ২৫ কেজি ওজনের বাউশ (কাতল) মাছ নিয়ে বসেছেন।বিক্রেতারা ওই সব মাছ ১০ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা হাঁকছেন ঐই সব মাছের দাম । ক্রেতারা জানান, মেলায় নানা জাতের বড় আকারের মাছ উঠলেও দাম বেশ চড়া। বিক্রেতাদের সঙ্গে দরাদরি করে মাছ কিনে নিতে হয়।
মাছ বিক্রতারা বলেন, দাম বড় কথা নয়। মূলত ক্রেতাদের আকর্ষিত করে মেলায় বড় আকারের মাছ সরবরাহ করা হয়। বেশ চড়া দাম বলা হলেও ক্রেতারা দরাদরি করে পরে সহনীয় পর্যায়ে হলে কিনে নিচ্ছেন।
























