সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় গতকাল শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কুয়েত – আমেরিকা প্রবাসীদের উদ্যাগে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় কাঞ্চন পৌরসভার বিভিন্ন গ্রামে কম্বল বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন কাঞ্চন পৌরসভার মাননীয় মেয়র জনাব আলহাজ্জ রফিকুল ইসলাম রফিক।
বিশেষ অতিথী ছিলেন আব্দুর রউফ মাওলা,
সম্পাদক , মাসিক মরুলেখা, প্রতিষ্ঠাতা সভাপতি ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম।অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর সচিব, নূরে আলম সিদ্দিকী, কালাম মাওলা, ওয়ার্ড কমিশনার মোঃ হোসেন, ওয়ার্ড কমিশনার ভূট্রু, ২নং ওয়ার্ও আওয়ামীলীগের সভাপতি, গিয়াসউদ্দীনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথী বলেন, আমাদের কাছে গরীব দুঃখী মানুষের আমাদের কাছে হক আছে। তাদের প্রতি আমাদের একটা বিশাল দায়বদ্ধতা আছে । ধন্যবাদ জানাই তাদের যারা আজকে আয়োজন টি করেছেন। প্রবাসী কিছু নীরব দানবীরদের সহায়তায় গরীব-দু:খী শীতার্থ মানুদের মধ্য কম্বল বিতরণ করা হয় ।
























