নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে ২টি মাদক মামলার জব্দকৃত ২২ হাজার ৮০০ পিস ইয়াবা ধ্বংস করেছে ৩৪ বি জি বি ও পুলিশ।
বুধবার ( ১৯ জানুয়ারি ) বিকাল ৪ টায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান এর উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।
২টি মাদক মামলার ইয়াবা ধ্বংসকৃত আলামত, ২২ হাজার ৮০০ পিস ইয়াবা যার আনুমানিক মূল্য আটষট্টি লক্ষ চল্লিশ হাজার টাকা (৬৮,৪০,০০০) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আগুনে পুড়ে ও পানিতে ফেলে ধ্বংস করা হয়।
মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ও ভারপ্রাপ্ত মালখানা ম্যাজিস্ট্রেট বান্দরবান পার্বত্য জেলা, এ এস এম এমরান , ৩৪ বি জি বি হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলম ৩৪ বি জি বি নায়েক জিল্লুর রহমান, এসআই এনামুল হক, এসআই রাজিব, মালখানা মুনসী আরিফুর রহমান ।
























