বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় পার্টির(এরশাদ) দ্বি-বার্ষিক সম্মেলনে মুক্তিযোদ্ধা এ্যাড আনোয়ার হোসেন আনুকে সভাপতি ও এ্যাড. আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই দ্বি-বার্ষিক সম্মেলন।
রবিবার ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর(অবঃ) রানা মোঃ সোহেল এমপি, প্রধান বক্তা ছিলেন চেয়ারম্যান উপদেষ্টা এম.এ কুদ্দুস খান, চেয়ারম্যান উপদেষ্টা অধ্যাপক মহসিনউল ইসলাম, যুগ্ম মহা সচিব ফকরুল আহসান ও ইঞ্জিনিয়র মোঃ ইকবাল হোসেন তাপস। সভাপতিত্ব করেন, জেলা জাপা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু। সাংগঠনিক রিপোর্ট পেস করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমান। কাউন্সিল সভায় উপজেলা ও জেলা কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে জেলার ৪টি উপজেলা ৩২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ওয়ার্ড কমিটির সভাপতি এবং সম্পাদকসহ ১০০জন ডেলিগেডদের নিয়ে তাদের মতামতের ভিত্তিতে পুর্ণাজ্ঞ জেলা কমিটি ঘোষণা করা হয়।
























