সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
বুধবার( ২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
জানা যায়, উদ্বোধনকৃত বিদ্যালয়গুলো হলো পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ভুলি বালিকা উচ্চ বিদ্যালয়, লাউথুতি এসসি উচ্চ বিদ্যালয়, কুমারপুর উচ্চ বিদ্যালয়, মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, বালাপাড়া উচ্চ বিদ্যালয় ও পুরাতন ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয়। এসব বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ করতে ব্যয় হয়েছে ২০ কোটি ৭৯ লক্ষ টাকায়। কাজগুলো বাস্তবায়ন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়াল আলোচনা সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার কার্যক্রম আরও ব্যাপক আকারে প্রসারিত করার জন্য কাজ করছে। এ সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে শিক্ষা সহায়ক সকল প্রকল্প হাতে নিয়েছে। শিক্ষার উন্নয়নে বাজেটে সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ। যাতে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পাঠদান গ্রহণ করতে পারে।
রমেশ চন্দ্র সেন আরোও বলেন, বিশ্বে করোনা ভাইরাস মহামারিতে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই শিক্ষা অর্জনে পিছিয়ে পড়েছে। এরপরেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় বিশেষ অবদান রেখেছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বোপরি আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে অর্থনৈতিক জোন ও শিল্পপার্ক গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে দেশের বেকারত্ব দুর করাসহ বিশ্ববাণিজ্য ক্ষেত্রে অবদান রাখবে। এজন্য শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরিশিক্ষা গ্রহণে কথা বলেন।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজক্যালণ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল প্রমুখ।



















