নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ যাদুঘরে মাসব্যাপী লোককারু শিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে গতকাল সাবেক এমপি কায়সার হাসনাতের আহ্বানে নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন যুবলীগ নেতা রূপালী খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান এমপি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সংস্কৃতি আমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল আলম,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ,নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ-আল-কায়সার,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ওসমান গনি।
এতে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, আপনারা জানেন এই প্রতিষ্ঠানের ইতিহাস। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের এই প্রতিষ্ঠান। তিনি চেয়েছিলেন সারা বাংলার সমস্ত শিল্প কাজ আমরা এক জায়গায় এনে উপহার দিব। তবে জোট সরকারের কারনে তা বানচাল হয়ে যায়। এ প্রতিষ্ঠান তাদের জন্য লুটপাটের আশ্রয়স্থল হয়ে যায়। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এটা উন্নতি সাধন করে। পরে আবারও জামাত-বিএনপি এসে লুটপাট করে। আওয়ামীলীগের সময়ে এখানে অনেক উন্নয়ন হয়েছে। এখন এ প্রতিষ্ঠান নিয়ে সারা বাংলার মানুষ গর্ব করে।
























