কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে মাইক ভাড়া করে এনে জনসম্মুখে স্ত্রীকে তালাক ঘোষণা দিয়েছেন ছৈয়দ নূর (৪৫) নামে এক ব্যক্তি। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ও সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় তিনি স্ত্রীকে তালাক দেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী গ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে স্ত্রীকে তালাক দেন ছৈয়দ নূর। পরে উপস্থিত মানুষের মাঝে তিনি মিষ্টি বিতরণ করেন।
ছৈয়দ নূর বলেন, ১২ বছর আগে ওই নারীকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। ও কয়েকবার স্ত্রী ধরাও পড়েন। স্ত্রীকে বেশ কয়েকবার সতর্ক করলেও পরে মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এ কারণে মাইক ভাড়া করে এনে জনসম্মুখে স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা করেন।
এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী জানান, তাদের বিচার বর্তমানে ইউনিয়ন পরিষদে চলমান। তবে তালাক দুইজনের ব্যক্তিগত ব্যাপার, যা) সঙ্গে সঙ্গে কার্যকর। এখানে মাইকে এসে বলার কিছুই নেই।
























