মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে বিদ্যানন্দীনি শেখ হাসিনা পাঠাগার এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০১ মার্চ) রাতে শহরের পাথালিয়া এলাকায় এ পাঠাগার এর শুভ উদ্বোধন করা হয়।
বিদ্যানন্দীনি শেখ হাসিনা পাঠাগার এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিদ্যানন্দীনি শেখ হাসিনা পাঠাগার এর শুভ উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি,জিএসএম মিজানুর রহমান মিজান,যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা,শহর আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম,জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ চন্দ পাল রানা,কাউন্সিলর ফজলুল হক আকন্দ,কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল,বিদ্যানন্দীনি শেখ হাসিনা পাঠাগার এর পরিচালক নূর হোসেন আবাহনী প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বি এম রাজন প্রমূখ৷
বিদ্যানন্দীনি শেখ হাসিনা পাঠাগার এর পরিচালক নূর হোসেন আবাহনী বলেন, পাঠাগার সমাজের দর্পণস্বরূপ। পুঁথিগত বিদ্যা আমাদের মনের প্রশান্তি দিতে পারে না। মনের প্রশান্তির জন্য জ্ঞানসমুদ্রে বিচরণের বিকল্প নেই। সেই প্রশান্তির জন্য নিয়মিত বই পড়তে হবে। আর বই পড়ার উত্তম স্থান হলো পাঠাগার। এজন্য আমি আমার অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীলসমাজ, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
























