শফিকুল ইসলাম শামীমঃ
আশুলিয়ায় শ্রমিক হত্যার প্রতিবাদে দায়ী ব্যক্তিদের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার,আশুলিয়া,ধামরাই শিল্পাঞ্চল কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে সকাল ১১টায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ সাভার,আশুলিয়া,ধামরাই শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি,শ্রমিক নেতা, রফিকুল ইসলাম সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি, শ্রমিক নেতা, আবুল হোসাইন।
এ সময় আশুলিয়ার ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিঃ কারখানায় আগুনে পুড়ে ৩ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ফ্যাক্টরীর মালিক ও এই হত্যাকাণ্ডের সাথে দায়ী সংশ্লিষ্ট সকলকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
মানববন্ধনটিতে নিহত শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবীও জানান নেতৃবৃন্দ।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব প্রধান অতিথির বক্তব্যে বলেন, রানা প্লাজা, তাজরীন, টাম্পাকোর পর আবারও মালিকের অতি মুনাফার লোভ ও রাষ্ট্রের অবহেলার নির্মম শিকার হলেন ৩ জন অপ্রাপ্ত বয়স্ক শ্রমিক। অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সেফটির ব্যবস্থা ছিল না, জরুরি বহিঃনির্গমণের জন্য ভবনে যেখানে ৪টি সিঁড়ি থাকার কথা, সেখানে ছিলো মাত্র ২টি সিড়ি, গেট খোলা থাকার কথা থাকলেও গেট ছিলো তালা বদ্ধ, গেট খোলা থাকলে হয়তো এসকল শ্রমিক বাঁচতে পারত।
মালিকের এই অব্যবস্থাপনার জন্যই মূলত এইসব শ্রমিকদের জীবন দিতে হলো!অতএব, অনতিবিলম্বে মালিককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক ।অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তিনি ।
গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদ, সাভার,আশুলিয়া,ধামরাই শিল্পাঞ্চল কমিটির আহবায়ক, শ্রমিক নেতা, রফিকুল ইসলাম সুজন বলেন, অবিলম্বে শ্রমিক হত্যার জন্য দায়ী,কারখানা মালিক,সংশ্লিষ্ট কারখানা পরিদর্শকসহ দায়ীদের গ্রেফতার, বিচার এবং নিহত সকল শ্রমিককে আইএলও কনভেনশন- ১২১ অনুযায়ী আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি। অন্যথায় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতা মাহাতাব উদ্দিন শহিদ,শ্রমিক নেত্রী কামরুন্নাহার, মরিয়ম আক্তার শিউলি,আঞ্চলিক কমিটির নেতা ইসমাইল হোসেন ঠান্ডু, শফিউল আলম,সালাহ উদ্দীন খান, কামরুল ইসলাম,আলমগীর শেখ লালন,আনিসুর রহমান,ইউসুফ শেখ,নাইম খান,রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন, সাভার,আশুলিয়া,ধামরাই শিল্পাঞ্চল কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব, রাকিবুল ইসলাম সোহাগ।
























