নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় বন্দর খেয়াঘাটে খালি বাল্কহেডের ধাক্কায় একসাথে দুই নৌকাডুবির ঘটনা ঘটেছে।শনিবার (৫ মার্চ) বিকেলে এ দুর্ঘটনায় ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টায় দিকে বন্দর খেয়াঘাট থেকে দুইটি যাত্রীবাহী নৌকা সেন্ট্রাল খেয়া ঘাটের যাওয়ার সময়ে দ্রুত গতিতে আসা খালি বাল্কহেড ধাক্কা দিলে সাথে সাথে নৌকা ডুবে যায়।
নৌ পুলিশ এই ঘটনায় বাল্কহেড সহ ৪ জনকে আটক করেছে বলে জানা যায়।
























