নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে ১ জন নিহত হয়েছে।
শনিবার ( ৫ মার্চ) দুপুর ১২টায় রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মারমা পাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত হলেন- উনুমং মারমা (৩৮) উপজেলার তালুকদার পাড়ার গংজক মারমার ছেলে।
সুত্রে জানাযায়, উপজেলার তারাছা ইউনিয়নের নোয়া পাড়া মারমা পাড়ার পাহাড়ে দুই পাহাড়ি সশস্ত্র
দলের সাথে গুলি বিনিময় হয় ।এতে উনুমং মারমা (৩৮) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্তলে নিহত হয়।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত উনুমং মারমা (৩৮) জনসংহতি সমিতি(জে এস এস) মূল এর সক্রিয় সদস্য ছিলেন।দুই গ্রুপের দ্বন্ধের কারনে এ হত্যা কান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
























