শফিকুল ইসলাম শামীম,গাজীপুর প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পূর্তি উদযাপন উপলক্ষে, আলোচনা সভা করেছে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ,গাজীপুর শিল্পাঞ্চল কমিটি।
শনিবার বিকেলে গাজীপুর মহানগরের সাগর সৈকত কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ গাজীপুর শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক,শ্রমিকনেত্রী লাভলী ইয়াসমিন এর সভাপতিত্বে এবং এইচ. এম শামচুল হক এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা,শাজাহান খান,এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য সচিব,বীর মুক্তিযোদ্ধা,আবুল হোসাইন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, বাহারানে সুলতান বাহার, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক, শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন,গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতা,মাহতাব উদ্দীন শহীদ, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ, গাজীপুর শিল্পাঞ্চল কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক, শফিকুল ইসলাম শামীম,মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সালেহা ইসলাম সান্তনা, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,রানী খান, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি, শ্রমিক নেতা, শফিউল আলম,শ্রমিক নেতা,ফিরোজ আহমেদ,খোকন মিয়া,হাসান রহমান মামুন, মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























