নুরুল বশর মানিক, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
আজ( ৬ এপ্রিল) বুধবার পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান এর সভাপতিত্বে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে উক্ত অনুষ্টানটি অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার , উখিয়া সার্কেল, জনাব মোঃ শাকিল আহমেদ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, মহেশখালী সার্কেল, আবু তাহের ফারুকী, সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, জনাব খন্দকার গোলাম শাহনেওয়াজ সহ নয়টি থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মার্চ মাসের পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ইউনিটের ভিন্ন ভিন্ন ক্যাটেগরিতে সেরা অফিসারদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
























