নুরুল বশর মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবির উপর হামলা চালিয়ে ইয়াবা সহ আটক চিহ্নিত মাদক ব্যবসায়ী বখতিয়ার কে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে পলায়ন করেছেন মাদককারবারিরা।
বৃহস্পতিবার (৭এপ্রিল) বৃহস্পতিবার ভোররাতে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার পশ্চিমের এলাকা দিয়ে প্রবেশ করবে ইয়াবার একটি চালান। এমন খবরে অভিযানে যায় পালংখালী বিওপির একটি দল। সীমান্ত দিয়ে সার পথে ৮০ হাজার ইয়াবাসহ বখতিয়ারকে আটক করে বিজিবি।
তাকে হাতকড়া পরিয়ে নিয়ে আসার পথে পূর্ব ফাঁড়ির বিল এলাকায় পৌছালে বখতিয়ারের সহযোগীরা নারী-শিশুদের ব্যবহার করে হামলা চালায় বিজিবির উপর। এসময় আসামী বখতিয়ার ও উদ্ধারকৃত ইয়াবা ছিনিয়ে নেয় তারা। এসময় বিজিবির টহলদলের একাধিক সদস্য আহত হয়েছে।
এসময় হাতিয়ে নেয়া হয় উদ্ধারকৃত ৮০ হাজার ইয়াবাও।
ছিনিয়ে নেওয়া আসামী বখতিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর পূর্ব ফাঁড়ির বিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানায় বিজিবি।
বিকাল ৩ টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির বিষয়টি জানান।
আহতদের বিজিবির রামু সেক্টরের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ছিনিয়ে নেয়া হাতকড়া উদ্ধারে বিজিবি চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
























