মানবতার ফেরিওয়ালা এম এ মোনাফ শিকদারের ইফতার বিতরণ
নুরুল বশর মানিক, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহরে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গরীব মেহনতী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও যুব নেতা এম এ মোনাফ শিকদার।
দেখা যায়,পবিত্র এই রমজান মাসে শহরে বিভিন্ন স্থানে রিকশা ওয়ালা দিন মজুরদের মাঝে ইফতার বিতরণ থেকে শুরু করে শহরে বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী দিয়ে আসছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মোনাফ শিকদার বলেন, আমার এই উদ্যোগ মাসব্যাপী চলমান থাকবে।করোনাকালীন সময় থেকে শুরু করে। প্রতিনিয়ত গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো চেষ্টা করছি।
























