বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগে উপদেষ্টামন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস সিদ্দিকির সভাপতিত্বে এই অনুষ্ঠানে বরিশালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস, ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মোঃ শাহ্আলম, পুলিশ সুপারের প্রতিনিধি এসপি সদর সার্কেল প্রশান্ত কুমার দে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খাঁন সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন। সাড়ে ৫ হাজার এই কলেজের শিক্ষাথর্ীদের মধ্যে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। এর পূর্বে আলহাজ্ব আমির হোসেন আমুকে কলেজের বিএনসিসি সদস্যরা গার্ড অফ অনার প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন শিক্ষাথর্ীদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক যুব সমাজকে ধংস করে এবং এটি একটি আন্তজার্তিক চক্র দেশের জনশক্তিকে পঙ্গু করার জন্য মাদক বিস্তার করছে। শুধু শিক্ষাথর্ী নয় দলীয়ভাবে ছাত্রলীগের কোনো সদস্য মাদক আসক্ত হলে তাকে দলের কোনো দায়িত্বশীল পদ পাবে না এবং দল থেকেই বহিষ্কার করা হবে। তিনি শিক্ষাথর্ীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতির সাথে জাড়িত থেকে নিজেদেকে সুন্দর মূল্যবোধের আদলে তৈরী হওয়ার আহ্বান জানান।



















