নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নাকরীহাটি গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে মোঃ হাবিবুর রহমানের সাত লক্ষ টাকার জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তেরা।
ভুক্তভোগী হাবিবুর রহমান বলেন, গতকাল রবিবার রাত আনুমানিক ২ টার সময় তিন সন্তান মা বাবা স্ত্রী ও আমি ঘরে ঘুমন্ত থাকা অবস্থায় কে বা কারা আমার ঘরে আগুন দিয়ে চলে যায়, পড়ে আমার প্রতিবেশিরা আগুন দেখে ডাক চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি আমার কস্টেঅর্জিত সব শেষ।
এ সময় এলাকাবাসী আমাদের কে উদ্ধার করে এ ঘটনার এক মাস আগেও আমার চাচাতো ভাই জসিমউদদীনের ঘরেও আগুন খড়ের পাড়ায়ও আগুন দিয়েছে দুর্বৃত্তেরা।
তিনি বলেন মহাজনের কাছ থেকে সুদের উপরে টাকা নিয়ে ও আমার আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-দেনা করে আমি জাল কিনেছি এখন ঋণের বোঝা মাথায় নিয়ে কি করে সংসার চালাবো জানিনা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন আগুনে পুড়ে যাওয়ার বিষয়ে এখনো কেও কোনো অভিযোগ করেনাই, তবে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিবো
























