মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে গ্যাস সহ দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় শহরের স্টেশন বাজার এলাকায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজিব খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব, যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী ও সাধারন সম্পাদক শাহ মাসুদ প্রমুখ।
























