জাকির হোসেন, যশোর প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা মিরাজ হোসেন চয়ন (২০) নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপরে চৌগাছা উপজেলার মাসিলা ধোনার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিরাজ হোসেন দিঘলসিংহ গ্রামের সবুজ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা খালে একটি বস্তা পড়ে থাকতে দেখে। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানায়। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে এক যুবকের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়রা ওই মরদেহটি হুদাপাড়া গ্রামের সবুজ হোসেনের ছেলে চয়ন বলে শনাক্ত করে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চৌগাছা থানা পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত কাজ শুরু হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।
























