শফিকুল ইসলাম শামীম,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা জামে মসজিদ- কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মোতাওয়াল্লী আলহাজ্ব সোবহান সরকারের ইন্তেকাল উপলক্ষে গাজীপুর চৌরাস্তা, হক মার্কেট এর আয়োজনে,তাঁর স্মৃতিচারণ নিয়ে আলোচনা সভা ও রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বাসন থানার চন্দনা চৌরাস্তার বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,গাজীপুর চৌরাস্তা কাচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী মটর শ্রমিকলীগের সভাপতি,মোঃ আব্দুস সোবাহান।
এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি,আলমাস হাওলাদার মিন্টু, বাসন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বিকাশ সরকার,গাজীপুর মহানগর আওয়ামী মটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, রাসেল গাজী, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক, শাজাহান খন্দকার, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক, সুলতান মন্ডল, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের যুগ্মসাধারণ সম্পাদক, মোঃ আলম মিয়া, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক আব্দুল জলিলসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























