দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঐতিহ্যবাহী আমিরাবাগ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২২ সম্পন্ন হয়েছে। ১৮ জুলাই (সোমবার) বিদ্যালয় ভবনে আয়োজিত নির্বাচনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ৬ ঘন্টা ব্যাপী ৪২৪ জন ভোটার সুষ্ঠ সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অভিভাবক সদস্য পদে ২২৩ ভোট পেয়ে মোঃ মোস্তফা,২২০ ভোট পেয়ে মোঃ জিয়াউর রহমান,২১৩ ভোট পেয়ে মোঃ মতিউর রহমান এবং ১৯৮ ভোট পেয়ে মোঃ লিটন মিয়া নির্বাচিত হয়েছেন । এছাড়াও মহিলা সদস্য পদে মোছাঃ আবেদা সুলতানা ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হন ।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।
এছাড়া সাধারণ শিক্ষক সদস্য পদে আব্দুল মোতালেব, জায়েদুল ইসলাম চৌধুরী, মরিয়ম বেগম মনোনিত হন । নির্বাচনের বিষয়ে বিদ্যালয়টির দাতা সদস্য এবং সাবেক সভাপতি মোঃ আব্দুছ ছালাম মন্ডল জানান, অত্যন্ত সুষ্ঠ, সুন্দর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। বিজয়ীদের কাছে প্রত্যাশা থাকবে বিদ্যালয়ের উন্নয়নে তারা অবদান রাখবে ।
























