রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অপরজন মারাত্মক আহত হয়েছেন।নিহত সাগর মোহন্ত (২১) বগুড়া দক্ষিন চেলোপাড়ার খোকন মোহন্তের ছেলে এবং তানভীর (২১)সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাস আলীর ছেলে।আহত ছাত্রের নাম সানী।
তারা তিন জনই বগুড়া সরকারি পলিটেকনিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ (২৩ জুলাই ২২ইং) দুপুর পর তিন বন্ধু মিলে বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় নিশ্চিন্তপুর নামক স্থানে পৌছিলে বিপরীত দিক থেকে দ্রত গতিতে আসা একটি খালি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়।
স্থানীয়রা বাকী দুজনকে দ্রত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে সেখানে সাগর মারা যায় এবং অপর বন্ধু সানীর চিকিৎসা চলছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।লাশ পরিবারের কাছে হস্তান্তরেরর প্রক্রিয়া চলছে।
























