মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ায় এক বরফ কারখানার ‘গোপন কক্ষে’ গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাতে গিয়ে সংশ্লিষ্টদের চোখ ছানাবড়া। দেখা যায়, ক্ষতিকর রং দিয়ে নকল আইসক্রিম তৈরি হচ্চে।
রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন এ আইসক্রিম কারখানার মালিক নরসিংদী রায়পুরার নবী হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। নষ্ট করে দেওয়া হয় আইসক্রিম তৈরির বিভিন্ন সামগ্রী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, বরফ কারখানাটির ভেতরে গিয়ে সন্দেহজনকভাকে ড্রাম খুলে দেখা যায় এতে রং ভর্তি। এসব রং একেবারে সাধারণ মানের এবং খাদ্য হিসেবে খুবই ক্ষতিকর। এ সময় উদ্ধার করা আইসক্রিম ও উপকরণ নষ্ট করে ফেলা হয়। জব্দও করা হয় কিছু উপকরণ।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ কারখানার বরফ মাছ সংরক্ষণে কাজে লাগে। মাছ সংরক্ষণে যেন সমস্যা না হয় তাই কারখানাটি সিলগালা করা হয়নি।
























