মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
সারাদেশে জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও যানবাহনের ভাড়া সহনীয় পর্যায়ে আনা এবং ধর্ষক, অপহরণকারী, নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলা নাগরিক কমিটি, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
মঙ্গলবার সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল ও ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন।
এসময় বক্তারা জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অচিরেই কমানো এবং সারাদেশে ধর্ষক, অপহরণকারী, নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান।
























