এমরান হোসেন তানিম,পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)
পরিবহন সমস্যা সমাধানের লক্ষ্যে পাবিপ্রবি পরিবহন পুল সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পাবিপ্রবি পরিবহন পুলের প্রশাসক ড. মো. রাহিদুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা।
সভায় পরিবহন নিয়ে শিক্ষার্থীরা পর্যাপ্ত বাস না থাকা, যথাসময়ে বাস ক্যাম্পাসে না পৌছানো, বাসের সেবার নিন্মমান, পরিবহন পুলে দ্বিতল বাসের সংযোজন ইত্যাদি বিষয় পরিবহন পুলের প্রশাসকের সামনে তুলে ধরেন।
পরে পরিবহন প্রশাসক জানান, নির্দিষ্ট বাস স্টপেজ না থাকার কারণে যত্রতত্র বাস থামিয়ে শিক্ষার্থীদের উঠানো-নামানোর কারণে অনেক সময় নষ্ট হয় যার ফলে বাস যথাসময়ে বাস পৌঁছাতে পারে না। এছাড়াও যত্রতত্র বাস থামার ফলে রাস্তার অন্যান্য যানবাহনের জন্যেও সমস্যা হয়। এই কারণে আমরা নির্দিষ্ট স্টপেজে বাস থামানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি জানান, এতোদিন ২টি বাস বন্ধ ছিলো যার ১টি চালু করা হয়েছে। আশা করি বাস নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে। অন্যটিও আমরা চালু করার চেষ্টা করছি।
তাছাড়াও বর্তমান জ্বালানী সংকট মোকাবেলায় সাময়িক ভাবে আতাইকুলা,সুজানগর,দাশুরিয়া রুটের তিনটি বাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
























