রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে বি. সি এফ উদ্যোগে বৃক্ষরোপণ,বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাজাপুর (১৬ আগষ্ট) বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে বেলা ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক জনাব খন্দকার ওয়াদুদ হোসেনের সভাপতিত্বে বি সি এফ এর চেয়ারম্যান আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু, ৪২ বগুড়া ৭, শাজাহানপুর ও গাবতলী
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “গাছ হচ্ছে মানুষের অকৃত্রিম বন্ধু। গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, আমাদের জীবনের একান্ত অনুসঙ্গ হচ্ছে এই গাছ। বৃক্ষরোপণ ও পরিচর্যা করা এটি একটি সদকায়ে জারিয়া।”
তিনি মাদক ইভটিজিং বাল্যবিবাহ কে নিয়ে সচেতনামূলক বক্তব্য রাখেন এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেছেন, অনলাইন আসক্ত গেমস থেকে দূরে থাকতে হবে এবং অনলাইন ও ইন্টারনেটের সঠিক ব্যবহার করতে হবে। যার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং মাঠে খেলাধুলা করতে শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি সংসদ সদস্যের প্রতিনিধি নজরুল ইসলাম,রেজাউল করিম রেজা, সামিউল ইসলাম, বি সি এফ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও বিসিএফ এর সদস্য বৃন্দ।
























