এমরান হোসেন তানিম,পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবির) সমাজকর্ম বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগের সহকারী অধ্যাপক খাদিজাতুল কোবরাকে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
নব-নিযুক্ত চেয়ারম্যান আজ সমাচারকে বলেন, যেহেতু একটা বিভাগ পরিচালনার একটা দায়িত্ব পেয়েছি। আমি আমার জায়গা থেকে শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো।আমার ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবো।
উল্লেখ্য শিক্ষাজীবনে খাদিজাতুল কোবরা ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ হতে অনার্স এবং ২০১৫ সালে একই বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৭ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।



















