রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার দুই শতাধিক আবাসিকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ ১৮ আগষ্ট বৃহস্পতিবার তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন এ আবাসিকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ ৩টি স্পটে অভিযান চালিয়ে দুই শতাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় জব্দ করা হয় গ্যাস সংযোগের ব্যবহার করা বিপুল পরিমাণ পাইপ ও রাইজার। এ নিয়ে তারাবোতে ১৬ হাজার ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাসের আঞ্চলিক বিপনন বিভাগ জানায়, দীর্ঘ দিন ধরে তারা এ অবৈধ গ্যাস ব্যবহার করে আসছিল। সেগুলোকে বিচ্ছিন্ন করতে এ অভিযান চালানো হয়েছে।
























