মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা ঠেংগেপাড়া থেকে মিতু (১৮) নামে এক নববধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২২ আগষ্ট (সোমবার) দুপুরের দিকে তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। মিতু আগপয়লা ঠেংগেপাড়া আমিনুল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে পার্শ্ববর্তী হরিপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে কাউসারের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয় মিতুর। বিয়ের পর থেকেই মিতুর বর পছন্দ ছিল না তাই মাঝে মধ্যে পিতা মাতার সাথেও অভিমান করতো। ২২ আগস্ট সোমবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার কথা ছিল তার।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
























