শফিকুল ইসলাম শামীম,গাজীপুর প্রতিনিধিঃ
শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলের সুনাম ক্ষুন্ন ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলের শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ ।গতকাল বুধবার সকাল ১০ টায় গাজীপুর মহানগরের কড্ডায় অবস্থিত স্কুল প্রাঙ্গণে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।এ সময় উপস্থিত ছিলেন,১৩ নং ওয়ার্ড কাউন্সিলর,আলহাজ্ব খোরশেদ আলম সরকার,কালাকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক,বাবু নিরঞ্জন কুমার নাগ,ইঞ্জিনিয়ার শফি উদ্দিন খান,আনোয়ার হোসেন সরকার শামীম,সাবেক ভিপি,শফিকুল ইসলাম শফি, হাজী আব্দুস সামাদ মিয়া,ডাঃ টুটুল চন্দ্র দাস,ডাঃ তাপস চন্দ্র বর্মন সহ অত্র স্কুলের সকল শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,রাজনৈতিক স্বার্থকে পুজি করার জন্য একদল কুচক্রী মহল পদ-পদবীর লোভে শফি উদ্দিন মোল্লা পাবলিক স্কুলের পরিচালককে হয়রানি ও শিক্ষকদের মর্যাদা নষ্ট করতে মিথ্যা মামলা দায়ের-হামলা,গ্রেফতার,হুমকি প্রদান সহ স্কুলের শান্তির সাভাবিক পরিবেশ নষ্ট করার অধিকার কারো নেই। এই স্কুলের সাথে জড়িয়ে আছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ।আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে যারা স্কুল শিক্ষকের নামে মিথ্যা মামলা,স্কুলকে ধ্বংস করতে মিথ্যা অপবাদ
ও পরিচালককে হয়রানি করছে তারা কখনই এই সমাজের মানুষের মঙ্গল ও উন্নয়ন চায়না। অভিভাবকরা সেই কুচক্রী মহলের প্রতি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে অত্র স্কুলের গণিত শিক্ষক নাজমুল খানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে দ্রুত তাঁর মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনটিতে এবং স্কুলের শান্তির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে; সবার সহযোগিতা কামনা সহ সেই কুচক্রী মহলদের উক্ত প্রতিষ্ঠান এবং এলাকার উন্নয়নের স্বার্থে স্কুল,শিক্ষক ও পরিচালকের নামে বদনাম রটানো ও কুট কৌশল অবলম্বন করে মর্যাদা বিনষ্ট এবং ক্ষতি করা থেকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ।



















