মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদরে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাফিজা আক্তার (৯) নামে এক শিশু মারা গেছে। হবিগঞ্জের চুনারুঘাটের শাহজাহান মিয়ার মেয়ে নাফিজা তার দাদা ফচু মিয়ার বাড়িতে থেকে পড়ালেখা করত। সে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির দাদা ফচু মিয়া জানান, সকাল পৌনে ১১টার দিকে ধুন্দল তুলতে মামার সঙ্গে ঘরের চালায় ওঠে নাফিজা। চালার ওপর একটি তারের স্পর্শে সে বিদ্যুতায়িত হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
























