সোনারগাঁ প্রতিনিধিঃ
ছাদের উপর ঘুড়ি ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট মাদ্রাসা পড়ুয়া ছাত্র গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অবস্থায় মৃত্যু হয়।
সোমবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় শেখ হাসিনা বান ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
নিহত রাব্বি ( ১৩) হাবিবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। হাবিবপুর আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
এলাকা সূত্রে জানা যায়, রাব্বি ঘটনার দিন হাবিবুর ঈদগাহ ময়দান সংলগ্ন আলি ইসলামের ছাদের উপর ঘুড়ি ধরতে গিয়ে ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক তার ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ৫০% অগ্নিদগ্ধ হয়ে শরিল পুড়ে যায়।
তারপর স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বান ইউনিট হাসপাতালে ভর্তি করে ৷
হাসপাতালে সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে যায় গুরুতর আহত মাদ্রাসা ছাত্র রাব্বি।
পরিবারের সজনরা জানান, তার শরীরের এক পাশ অগ্নি দগ্ধ হয়ে একেবারেই পুড়ে গেছে। দীর্ঘ সাত দিন মৃত্যু যন্ত্রণা ভোগার পর অবশেষ চলে গেল না ফেরার দেশে।
পরিবারের স্বজনরা জানান, পল্লী বিদ্যুতের অসচেতনতার কারণে রাব্বির মৃত্যু হয়। কারন তাদের দাবি ছাদ ও বিদ্যুতের তার এর মধ্যখানে ১ ফুট এর দূরত্ব, যার ফলে প্রায় সময় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সোনারগাঁ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্তৃপক্ষদের একাধিকবার বিদ্যুতের তার সরিয়ে ফেলার জন্য বলা হলে তারা কর্ণপাত না করায় ও অবহেলায় একে একে ঘটে গেল লোমহর্ষক ঘটনা।
এছাড়াও পরিবারের স্বজনরা জানান, ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সোনারগাঁ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে মানববন্ধন ও সাংবাদিক সংবাদ সম্মেলনে এর মাধ্যমে প্রতিবাদ জানাবে।
























