মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
‘হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
স্থানীয় বকুলতলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভায় গিয়ে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, সদস্য মির্জা মোঃ তাহেরুল ইসলাম ও বিজন কুমার চন্দ প্রমূখ।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে রাখার সচেতনতামূলক প্রচারনা চালান।
























