রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাজেদুর রহমান সবুজ (দৈনিক করতোয়া) সভাপতি ও নজরুল ইসলাম মিলন (চ্যানেল এস) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ছেন।
শনিবার সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলে দুপুর ১ টা পর্যন্ত নির্বাচনে সহসভাপতি পদে আরিফুর রহমান মিঠু (আজকের পত্রিকা) ও শাহীন আলম (দৈনিক মুক্ত সকাল), সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রুমেল আশরাফ শিপলু (দৈনিক উত্তর কোন), কোষাধ্যক্ষ পদে দুলাল হোসেন (দৈনিক আলোকিত প্রতিদিন), ক্রীড়া সম্পাদক পদে গোলাম আযম শামীম (দৈনিক মুক্তবার্তা), কার্যনির্বাহী সদস্য পদে তিনজন মোঃ সফিকুল ইসলাম সফিক (দৈনিক মহাস্থান), শ্রী সুচন্দন সরকার (দৈনিক আমার সুন্দর দেশ) ও ছানোয়ার হোসেন (দৈনিক আলো প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে মোঃ মুন্জুরুল ইসলাম রিপন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। প্রেসক্লাবের ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শিক্ষা অফিসার মাহবুবুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন সহকারি মাধ্যমিক অফিসার জাহাঙ্গীর আলম। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদে ৩২জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।
























