রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাজেদুর রহমান সবুজের পিতা আব্দুল জলিল মন্ডল (৮০) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন। আজ ১১ অক্টোবর বেলা ১২ টার সময় বেজোড়া দক্ষিনপাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
কর্ম জীবনে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র মেকানিক ছিলেন।
মৃত্যুকালে ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
























