নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে দলিল লিখক মোশারফ হোসেন ভূইয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কাঁচপুর বড় চেঙ্গাইন আন্দিরপাড়ার স্থানীয় একটি ড্যাফোডিলস ইসলামি কিন্ডারগার্টেন মাদরাসার উদ্যোগে আন্দিরপাড়া সড়কে এ মানববন্ধন ও শোক র্যালীর কর্মসূচির আয়োজন করা হয়।এতে মোশারফের পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশগ্রহন করেন।
গত ২৪ সেপ্টেম্বর শনিবার দিবাগত গভীর রাতে পরকীয়ার জেরে মো.মোশারফ হোসেন ভূইয়াকে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে প্রেমিক রিপন ও স্ত্রী শাহিনুর।এ ঘটনায় দলিল লিখকের বড় ভাই সোলাইমান সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে নিহতের বড় ভাই সোলাইমান বলেন,আমার ছোট ভাই মোশারফকে তার স্ত্রী পরকীয়ার জেরে তার প্রেমিক রিপনকে নিয়ে নৃশংস ভাবে কারেন্টের শর্ট ও বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার করে।এই হত্যাকাণ্ড পরে পুলিশ প্রশাসন খুব দ্রুত আসামি রিপন কে আটক করতে পেরেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের যেন আদালতে মাধ্যমে দ্রুত হত্যাকান্ডের বিচার কার্যক্রম চালু করে আসামিদের ফাঁসির দাবি করছি।
নিহত মোশারফের মেয়ে দশম শ্রেনীর ছাত্রী মীম কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার বাবার খুনিদের ফাঁসি চাই।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তার বাবার খুনীদের ফাঁসি দিয়েছে। ঠিক সেভাবে আমার বাবার খুনীদের ফাঁসি দিতে হবে।
মানববন্ধনে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ মাঈনুউদ্দীন বলেন,আমাদের মাদরাসার সহ-সভাপতি ছিলেন মোশারফ হোসেন ভূইয়া।তিনি আমাদের মাদরাসার জন্য যায়গা দিয়েছেন। অত্যান্ত মার্জিত নম্র ভদ্র লোকে এই পরকীয়ার জেরে হত্যা করা হবে কল্পনার বাহিরে। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তাকে যারা হত্যা করেছে তাদের কঠিন শাস্তি দেওয়া হয় এটাই আমাদের দাবি।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনার সাথে সাথে নিহতের স্ত্রীকে ও ৩ দিন পরে প্রধান আসামিকে আড়াইহাজার এলাকা থেকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
























