নিজস্ব প্রতিবেদকঃ
নিখোঁজ হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি কিশোর মিরাজের(১২)। পিতৃহারা সন্তানকে ফিরে পেতে দিনরাত কান্নাকাটি করছে তার মা হ্যাপি আক্তার। মিরাজ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন সবুজপাড়া গ্রামের মোঃ মামুনের ছেলে।
গত ১৬ মে সন্ধ্যা ৭ টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকা থেকে নিখোঁজ হয় মিরাজ।
জানা যায়,কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় দীর্ঘদিন বাসাভাড়া নিয়ে বসবাস করছে মামুন।জীবিকার তাগিদে টেইলার্সের ছোট্ট একটা দোকান চালিয়ে সংসার চালান তিনি।পরিবারের দুই ছেলের মধ্যে বড় ছেলে মিরাজ। সে সোনাপুর এলাকার নিউ ইরা মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মিরাজ সব সময় তার বাবার দোকানে আসা যাওয়া করতো।কিন্তু ওইদিন সন্ধ্যায় দোকান থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেও বাসায় যায়নি।তাঁর খোঁজ পেতে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পায়নি তার পরিবার। এখনো খোঁজাখুজি অব্যাহত রয়েছে।
নিখোঁজ মিরাজের বাবা মামুন বলেন, মিরাজ আমার খুব আদরের ছেলে, তার প্রতিটি বায়না প্রতিটি আবদার এখন শুধুই স্মৃতি। আমি আমার ছেলে কে ফিরে পেতে চাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা।
























