যশোর জেলা প্রতিনিধি, মনিরুজ্জামান মনির :
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স এসোসিয়েশনের উদ্যোগে যশোর সংবাদ পত্র হকার্স উইনিয়ন সদস্যদের মশারী প্রদানসহ পিঠা উৎসব ও লাকি কুপনের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে ১৩০ জন পত্রিকা হকার্সকে মশারী বিতারণ করা হয়। এ হকার্সরা রোদ, বৃষ্টি-কাঁদা, ঝড়, গরম এবং কোনকোনে শিতের মধ্যেও শহরের অলিগলির বাসা বাড়ীতে এবং গ্রামের মানুষের নিকট পৌছে দেয় প্রতিদিনের খবরের কাগজ। এপত্রিকা পড়ে দেশবিদেশের খবর রাখেন বিভিন্ন শ্রেনীপেষার মানুষেরা। আজ তাদের পাশে দাড়িয়েছে যশোর জেলা শাখার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স এসোসিয়েশন।
অনুষ্ঠানে যশোর জেলা বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্যা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি বলেন, যারা ডাক্তার আছে তারা অনেক সময় পেক্টিস করেন তখন আমাদের হকারদের আপনাদের নিকট গেলে ফ্রী চিকিৎসা দিয়ে দিলেন। বিভিন্ন কোম্পানির লোকেরা আপনাদের ফ্রী ওষুধ দেয়। আপনারা গরিব রোগী এবং হকার্সদের মাঝে কিছু ওষুধ বিতারণ করতে পারেন। যার কারণে এরোগীরা অনেক খুশি হবে এবং আল্লাহও খুশি হবেন। প্রধান অতিথির এমন বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্যা বলেন, প্রেসক্লাব যশোর জেলা পত্রিকা হকার্সদের মধ্যে যদি কোন সমস্যায় পড়ে তাদেরকে আমরা ফ্রী চিকিৎসা দিবো এবং আমি তাদের আগে দেখে দেবো। তিনি বলেন মহান আল্লাহর তায়লার ইবাদত অসুস্থ-দুস্থ মানুষের খেদমত এদুটি যদি হয় একসাথে বেহেস্তের চাবি পৌছে যাবে তার হাতে।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সম্পাদক এসএম তৌহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক ডা.আবু সুফিয়ান শান্তি। বক্তব্য রাখেন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুবুর রহমান লাভলু, লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নান্টু, যশোর সংবাদ পত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহাজ্ব হোসেন।
সর্বশেষে প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদের নিয়ে সংবাদ পত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে মশারি, পিঠাসহ লাকি কুপনের ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। তারা হলেন গনেশ মালী, গোপাল মালী, নুর আলী, শফি হোসেন, বাবু, সুহান, আশরাফুল ইসলাম, হাসান আলী, অলিয়ার রহমান, কাশেম আলী প্রমুখ।
























