ইব্রাহিম প্রধান,সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে উত্তর আজিবপুর আউলাবন যুব সংঘ ক্লাবের উদ্যোগে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ২০ ডিসেম্বর) রাতে আউলাবন বালুর মাঠে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে শওকত আলী রনির সভাপতিত্বে, মুন্না, রিশাদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নুর উদ্দিন মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই মেম্বার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন আলেক, বিশিষ্ট সমাজসেবক আক্কাস আলী কন্টাকটার, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম মোস্তফা, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন মোঃ কোবির হোসেন সভাপতি ৪ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ, ফারুক হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, হাজী জীবন হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে ছিলেন।জুনায়েদ, আরিফ, বিজয়, ইয়াসিন, রাকিব, রুদ্র, রমজান, আসাদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ উন্নয়নের রূপকার আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপির হাতকে শক্তিশালী করতে প্রথমে আমাদের সন্তানদেরকে মাদকমুক্ত করতে হবে। সন্তানদের শিক্ষার দিকে মা-বাবার খেয়াল রাখতে হবে। ছেলে মেয়েদের প্রতি লক্ষ রাখতে হবে তারা কার সথে মিশছে কখন কোথায় যাচ্ছে তাদেরকে খেলাদোলার প্রতি উৎসাহিত করতে হবে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন ।
























