যশোর জেলা প্রতিনিধি, মনিরুজ্জামান মনির :
যশোরে উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ’র ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) পড়ন্ত বিকেলে যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে যশোর পুনশ্চ শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস’র উপস্থাপনায় মঙ্গল দ্বীপ জ্বেলে সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়। মঙ্গল দ্বীপ জা¡লানোর সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সংবাদপত্র পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সুরবিজ্ঞান সঙ্গীত একাডেমীর সম্পাদক বাসুদের বিশ্বাস, বিবর্তনের সভাপতি নওরোজ আলম খাঁন চপল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশীদ, বিশিষ্ট সামাজিক ও সংস্কৃতি জন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দদুল, দৈনিক প্রথম আলো সাংবাদিক মনিরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মুবিন এবং প্রেসক্লাবের সাধারণ তৌহিদুর রহমান প্রমুখ।
সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ’র ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সকল অতিথি শুভেচ্ছা বক্তব্য পদোন করে এবং পুনশ্চ’র মঙ্গল কামনা করেন। সন্ধ্যার পরে শিশুদের সমবেত গান, শিশুদের গুচ্ছগান, শিশুদের সমবেত আবৃত্তি, সমবেত নৃত্য, বড়দের সমবেত গান, বড়দের গুচ্ছ গান, কিশোর বিভাগের সমবেত নিত্য এবং নাটক ‘জনৈক ঈমান আলী’ (রচনা করে খায়রুল বাসার, পরিচালনায় অভিজিৎ পাল) মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে।
























