ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় দুস্থদের মাঝে জেলা প্রশাসন থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, প্রেসক্লাব সদস্য সচিব জাবেদ রহিম বিজন, সাবেক সহসভাপতি ইব্রাহিম খান শাদাত প্রমুখ।
























