নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের উদ্বোধন ও নতুন আরেকটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে এ ভবন উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু অমল পোদ্দার সিআইপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল-ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাদিপৃুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা,সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটিসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















