দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে ঘনকুয়াশায় সিএনজি চালিত অটো রিক্সা ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ময়মনসিংহ-শেরপুর অঞ্চলিক মহাসড়কের আলালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ।নিহত সিএনজি চালক নাঈম মিয়া (১৮) ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের সবুজ মিয়ার ছেলে ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে । পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে সিএনজি নিয়ে ময়মনসিংহ থেকে ফুলপুরের দিকে যাওয়ার পথে আলালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহীর লরির সঙ্গে সংর্ঘষ হয় । এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাইম মারা যায় । এ সময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না । পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং তেলবাহী লরিটিকে জব্দ করেছে । এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
























