মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আশা ব্রাহ্মণবাড়িয়া সদর জেলার বিএম অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তে এ সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভার মো.শফিকুল ইসলাম চৌধুরী, সিডিএম, ব্রাহ্মণবাড়িয়া সদর জেলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন সুমন কর্মকার, জেডিডি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন একেএম তারেক,ডিএম ও মো.জালাল উদ্দিন, সিঃএএম আশা হবিগঞ্জ ডিভিশন।
সভায় বক্তারা বলেন- বিগত দুই বছর করোনা মহামারিতে সারাবিশ্বের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। তেমনি আমাদের প্রতিষ্ঠানেরও অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তারপরেও আমরা আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমরা করোনা মহামারির ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে। ২০২৩ সালটি অর্থনৈতিকভাবে বৈশ্বিক ক্রান্তিকাল যেতে পারে। সকল চ্যালেঞ্জ এবং সকল বাধা বিপত্তি আমাদের মোকাবেলা করে যেতে হবে বৈশ্বিক অর্থনৈতিতে লক্ষ্য অর্জন করে। সভার সঞ্চালণে ছিলেন মো. মিরাজুর রহমান।
























